মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

‘এ পাঁচ বছরে আ. লীগের ভাগ্য বদল হলেও জনগণের হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ দেশে সন্ত্রাস কায়েম করেছে। তাই তারা বলে বেড়াচ্ছে নির্বাচনে পরাজিত হলে আওয়ামী লীগের এক লাখ নেতাকর্মী মারা যাবে। লাখ লাখ নেতাকর্মী ঘরছাড়া হবে। আমার প্রশ্ন, আপনাদের এমন ভয় কেন? এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

আজ বুধবার দুপুরে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় হাতপাখা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, এ পাঁচ বছরে আওয়ামী লীগের ভাগ্য বদল হয়েছে, জনগণের ভাগ্য বদল হয়নি। জালেমের হাত থেকে মুক্তির জন্য আমরা ভোট চাই।

এখনকার রাজনীতি হয়েছে প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগ এদেশে জুলুমের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিজয় অনিশ্চিত জেনেই তারা ভোট কেন্দ্রে ভোট চুরি, ভোট ডাকাতি করতে চায়।’

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ, নীলফামারী-৪ আসনের হাতপাখার প্রার্থী শহিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি মো. সদর উদ্দিন, সেক্রেটারি হাফেজ নুরুল হুদা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ