শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

অর্থ আত্মসাতের অভিযোগে বন্ধ হচ্ছে ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ আত্মসাতের অভিযোগে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান। খবর বিবিসি

মঙ্গলবার ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের সিদ্ধান্তের কথা জানান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড। ফাউন্ডেশনের যে অর্থ এখন রয়েছে তা অ্যাটর্নি জেনারেলের তত্ত্বাবধানে অন্য দাতব্য সংস্থাকে দিয়ে দেওয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্প ও তার তিন সন্তান ব্যক্তিগত ও রাজনৈতিক লাভের উদ্দেশ্যে ওই ফাউন্ডেশনের অর্থ বেআইনিভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগে গত জুনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

যদিও ট্রাম্পের আইনজীবি একে ‘উদ্দেশ্যমূলক’ এবং বিষয়টিকে রাজনৈতিক বলেছেন।

ফাউন্ডেশন বন্ধ হয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা, ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিকের বিরুদ্ধে মামলা চলবে জানা গেছে।

অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, ট্রাম্প ফাউন্ডেশনকে এখন বিচারিক তত্ত্বাবধানে বন্ধ করে দেওয়া হবে। ফাউন্ডেশনের বাকি সম্পদ অন্য দাতব্য সংস্থার মাধ্যমে দান করে দেওয়া হবে।

যা ভালো মনে করবে, তাই করবে চীন: ট্রাম্পকে শি জিনপিং

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ