বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ফেনীর ইক্বরা তা'লীমুল কুরআন একাডেমির ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার (সাতবাড়িরোড) কলেজ রোডে অবস্থিত ইক্বরা তা'লীমুল কুরআন একাডেমি এ বছর ২০১৮ সালের নুরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ ফাইভ ও জিপিএ ফাইভ সহ শতভাগ সফলতা অর্জন করেছে।

এতে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্তরা হলেন, নাবীলা তাহসীন ও ইশরাত জাহান। এবং জিপিএ৫ প্রাপ্তরা হলেন সাকীনা তানীম, মোমেনা আক্তার, মারুফা সুলতানা ও জেসমিন আক্তার।

একাডেমির এই সাফল্যে প্রিন্সিপাল, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পরিষদ অত্যন্ত আনন্দিত।

এই সাফল্যর ধারা আগামীতেও যাতে অব্যাহত থাকে তার জন্য ছাত্র শিক্ষক অভিভাবক ও পরিচালনা পরিষদ, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সু-পরামর্শ কামনা করেন।

পরিচালনা পরিষদের সদস্য মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত তাদের এই নবীন প্রতিষ্ঠান সবসময় পড়ালেখার সর্বোচ্চ মান ঠিক রাখতে স্বচেষ্ট ছিলেন। আর এটা সম্ভব হয়েছে পরিচালক, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে।

উল্লেখ্য, নুরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ ফেনী জেলার আয়োজনে পবিত্র কুরআন প্রতিযোগিতায় ছাগলনাইয়া উপজেলা থেকে নুরানী মাদরাসা সমূহের বাছাই পর্বে জেলা পর্যায়ের জন্য ৬ জন উত্তীর্ণ হন, তার মধ্যে ইক্বরা তা'লীমুল কুরআন একাডেমির ১ জন প্রতিযোগীও নির্বাচিত হয়েছেন।

নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের ৩য় শ্রেণির ফলাফল প্রকাশ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ