শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ খবর জানিয়েছেন। খবর বিবিসির

তবে এখনই তেল আবিব থেকে অস্ট্রেলিয়ার দূতাবাস সরিয়ে নেয়া হবে না বলে জানিয়েছে দেশটি। তারা শান্তি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে।

এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী  স্কট মরিসন জানিয়েছিলেন তিনি পশ্চিম জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন না। তবে অস্ট্রেলিয়ার রাজনীতিক ও বিদেশি মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি তার আগের অবস্থান থেকে সরে এসে এ সিদ্ধান্ত দিয়েছেন।

মরিসন বলেন, যেহেতু সেখানে নেসেটের আসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তাই পশ্চিম জেরুসালেমকে এখন থেকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া।

তিনি বলেন, কার্যকর এবং চূড়ান্ত অবস্থা নির্ধারিত হওয়ার পর পশ্চিম জেরুসালেমে আমাদের দূতাবাস সরিয়ে নেয়ার দিকে আমরা তাকিয়ে আছি।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বের অন্যতম একটি ইস্যু হলো এই জেরুসালেম।

গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের মার্কিন নীতির বাইরে গিয়ে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। পরে চলতি বছরের মে মাসে ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তর করা হয়।

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে গুয়েতেমালা ও প্যারাগুয়েও অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। তবে প্যারাগুয়েতে সরকার পরিবর্তন হলে তারা তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

আজ পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ