বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

জাবিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় তিন ছাত্র বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কারনে তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ  বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে বহিষ্কারসংক্রান্ত দাপ্তরিক আদেশ দেওয়া হয়েছিল।

বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের সহসম্পাদক রসায়ন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মাজেদুল হাসান, ছাত্রলীগের কর্মী দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের আশরাফুল ইসলাম ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রায়হান পাটোয়ারী।

জানা যায়, চলতি বছরের ২২ জুন এক বহিরাগত তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও জিমনেসিয়াম-সংলগ্ন কালভার্ট এলাকায় গেলে বহিষ্কৃত শিক্ষার্থীরা তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় বাধা দেওয়ায় বহিরাগত ব্যক্তির সঙ্গে বহিষ্কৃত ছাত্রদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এদিকে, ভর্তি-ইচ্ছুক এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নাসিম ঐশ্বর্য আহমেদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘হয়রানি না করতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে’

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ