শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

আজ পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। আজ শনিবারের মধ্যেই পদত্যাগ করবেন তিনি। এএফপি

এর মাধ্যমে সাত সপ্তাহ ধরে চলা দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা অবসান হবে বলে জানা গেছে।

২৬ অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এর মধ্য দিয়ে দেশটিতে শুরু হয় সাংবিধানিক সংকট ও ক্ষমতা দখলের লড়াই।

পার্লামেন্টে তিন-তিনবার অনাস্থা ভোট পাস হলেও পদত্যাগ করেননি রাজাপাকসে। তার প্রধানমন্ত্রিত্বকে চ্যালেঞ্জ করে শ্রীলংকার আপিল আদালতে (কোর্ট অব আপিল) বিক্রমাসিংহেপন্থী ১২২ এমপির রিটি পিটিশনের পর গত সপ্তাহে এক রায়ে আদালত নির্দেশ দেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার অনুশীলন করা রাজাপাকসের পক্ষে ন্যায়সঙ্গত নয়।

এরপরই মূলত পদত্যাগের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার লৌহমানব খ্যাত রাজা পাকসে। আজ শনিবার জাতির উদ্দেশে এক ভাষণে পদত্যাগের কথা নিশ্চিত করবেন তিনি।

শ্রীলঙ্কায় মন্দিরে হিন্দুদের পশুবলি নিষিদ্ধ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ