বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর রাজধানীতে ৪৪৫টি ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

ইসরাইলকে দখলদার ও বর্ণবাদী রাষ্ট্র বললেন হলিউড অভিনেত্রী নাটালি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলকে দখলদার ও বর্ণবাদী রাষ্ট্র বললেন হলিউডের খ্যাতিমান অভিনেত্রী নাটালি পোর্টম্যান।

ইসরাইলের নাটালি অধিকৃত আল-কুদস শহরে জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ও নাগরিকত্ব পাওয়া এই অভিনেত্রী গত বৃহস্পতিবার লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-কুদস আল-আরাবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নিজ দেশ সম্পর্কে এমন মন্তব্য করেন।

নাটালি বলেন, ইসরাইল একটি দখলদার রাষ্ট্র। তার রাষ্ট্রীয় আইন বর্ণবাদী। এটা তাদের ভুল এবং আমি এ আইনের সঙ্গে একমত নই।

সাক্ষাতকারে তিনি স্পষ্ট করে বলেন, ইসরাইলের আইনকে তিনি মোটেও সমর্থন করেন না।

তিনি আরো বলেন, রাজনীতিবিদের নেয়া সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন প্রভাবিত হচ্ছে।

উল্লেখ্য, হলিউডের এই অভিনেত্রী এর আগেও কয়েকবার ইসরাইলের এমন সমালোচনা করেছেন। তাঁকে কাছে টানতে গত এপ্রিলে ‘জেনেসিস প্রাইজ ফাউন্ডেশন’ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয় ইসরাইল, কিন্তু সে পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ