শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে পাঁচ লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আইনশৃঙ্খলায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন এ নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি ভোট কেন্দ্র করা হয়েছে। এসব ভোট কেন্দ্রে ৫ লাখ আনসার ভিডিপি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, পাঁচ লাখ আনসার সদস্যের মধ্যে ৮০ হাজার আনসার সদস্য থাকবে অস্ত্রধারী। প্রতি ভোট কেন্দ্রে ১২ জন সদস্য থাকবে। এদের মধ্যে একজন পিসি, একজন এপিসি, ছয়জন পুরুষ ও চারজন মহিলা। প্রতি কেন্দ্র দুটি করে অস্ত্র, যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ বেশি অস্ত্র দেওয়া হবে। নির্বাচন কমিশনের নিদের্শেনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

‘প্রশ্নবিদ্ধ নির্বাচনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ