বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের দেওয়ানগঞ্জে চলমান জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

দেওয়ানগঞ্জ উপজেলার কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় বেশি দামে পেট্রল বিক্রি করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহ জহুরুল হোসেন।

অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রল বিক্রির দায়ে কাওনিয়ারচর বাজারের দোকানমালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ