মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

খালেদার প্রার্থিতা নিয়ে শুনানি দুপুর ২টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিট শুনানি ও নিষ্পত্তির শুনানি হচ্ছে দুপুরে।

এর আগে গতকাল তিনটি রিট শুনানির জন্য হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

মামলার সব নথি বুধবার বিকালেই ওই বেঞ্চে পাঠানো হয়েছে। শুনানির জন্য আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা সময় নির্ধারণ করেছেন হাইকোর্টের ওই বেঞ্চ।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিন আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

আপিলেও বাতিল হয়ে গেলে হাইকোর্টে নিষ্পত্তির জন্য আবেদন করা হয়। কিন্তু গত মঙ্গলবার খালেদা জিয়ার পৃথক তিনটি রিটের ওপর বিভক্ত আদেশ দেয়া হয়।

আজ চূড়ান্তভাবে জানা যাবে খালেদা জিয়ার মনোনয়ন পত্র বৈধ হবে কিনা।

খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ