শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

কমিশনার-ডিসিদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ বিষয়ে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হাইকোর্ট আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের(ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

একইসঙ্গে তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতেও বলেছে হাইকোর্ট।

আজ বুধবার এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মুহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

গত ৬ ডিসেম্বর জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী আবদুর রহমান।

সে রিটে বলা হয়, জেলা প্রশাসকরা নির্বাচন পরিচালনাকারী হতে পারেন না। সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। আর ডেপুটি কমিশনাররা প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগে কর্মরত আছেন। এ কারণে তারা নিজেরা সরাসরি নির্বাচন পরিচালক হতে পারবেন না।

এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের ৭ অনুচ্ছেদের ৪ দফায় বলা আছে, রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু ডিসিদের দিয়ে নির্বাচন পরিচালনা সংবিধান সমর্থন করে না।

খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ