রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

মৃত স্ত্রীকে রেখে পালালো স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত স্ত্রীকে রেখে পালিয়ে গেছে স্বামী। সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে।

মৃত গৃহবধূর নাম সীমা আক্তার (২৬) ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের আবদুর রহমানের ছেলে আবু রায়হান রাজেশের স্ত্রী।

সীমার মামাতো ভাই রনি হোসেন বলেন, তাদের পাঁচ বছর আগে বিয়ে হয়েছে। তাদের চার বছরের পুত্রসন্তান রয়েছে। যৌতুকের জন্য প্রায়ই সীমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত রাজেশ। রাজেশ একটি বেসরকারি ওষুধ কোম্পানির সেল্সম্যান হিসেবে কাজ করে। সোমবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে সীমাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সীমার স্বজনদের দাবি, এটা কোন দুর্ঘটনা না বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জানা যায়, চিকিৎসক যখন সীমাকে মৃত ঘোষণা করেন তখন তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান রাজেশ। ঈশ্বরদী শহরের শৈলপাড়া এলাকার মৎস্য ব্যবসায়ি নূর আলীর মেয়ে সীমা আক্তার।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ