শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গজারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইউনিলিভার কোম্পানির পিকআপের হেলপার, অন্যজন বাসযাত্রী বলে জানা গেছে।

নিহতরা হলেন -গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সোলাইমান মোল্লার ছেলে হাফিজুর রহমান বাদশা (৩০) ও ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার মালেক মুন্সীর ছেলে আজিজুর রহমান মুন্সী (৫৫)।

অন্যদিকে ইমা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৯০৪) আরেকটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া মোড়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পাশে থাকা একটি পিকআপের (ফরিদপুর-ন ১১-০১২২) সঙ্গে ধাক্কা লাগলে পিকআপের হেলপার বাদশা নিহত হন। এ ছাড়া দুই বাসের সংঘর্ষে ইমা পরিবহনের যাত্রী আজিজুর রহমান মুন্সী মারা যান।

দুর্ঘটনার পর থেকে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

বিদায়কালে হাটহাজরীতে যা বলে গেলেন আল আকসার ইমাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ