বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

একই আসনে বাবা ছেলে স্বন্তন্ত্র প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন বাবা-ছেলে। এ ঘটনা আলোচনায় ফেলেছে এলাকায়।

আওয়ামী লীগ থেকে গত দুইবারের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার এবার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ প্রতীক বরাদ্দও পেয়েছেন তিনি। নির্বাচন করবেন আপেল প্রতীক নিয়ে। অন্যদিকে নোঙ্গর প্রতীকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী তার ছেলে ইশতেয়াক আহমদ সৈকতও।

সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্ধের দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের কাছ থেকে আবুল বাশারের পক্ষে আপেল প্রতীক সংগ্রহ করেন দাগনভূঞার পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ।

অন্যদিকে তার ছেলে প্রকৌশলী ইশতেয়াক আহমদ সৈকত নোঙ্গর প্রতীক সংগ্রহ করেন।

স্বতন্ত্র নির্বাচন নিয়ে সৈকত বলেন, আমি ও আমার বাবা দুইজনই স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনের মাঠে থাকবো।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাওলানা জুনায়েদ আল হাবীব

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ