শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

‘ইজতেমা মাঠে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্রদের ওপর নির্মম ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

নেতৃদ্বয় বলেন, এ ধরনের হামলা নিঃসন্দেহে তাবলীগ জামাতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। মানুষ মেরে কোন সমাস্যার সমাধান হয় না। ওলামাদের হত্যা করে চরম বিদ্বেষের পরিচয় দেয়া হয়েছে।

নেতৃদ্বয় মাওলানা সা’দ সাহেব প্রসঙ্গে দেশের শীর্ষ আলেমদের সিদ্ধান্ত মেনে নিতে তাবলীগের মুরব্বীদের আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, তাবলীগ জামায়াতের সুচনা হয়েছে দারুল উলূম দেওবন্দের সন্তানদের দ্বারা। বাংলাদেশের উলামায়ে কেরাম বিশেষ করে দেওবন্দী আলেমদের তাবলীগের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দরদও সবচেয়ে বেশি।

তারা আরো বলেন, তাবলীগের সঙ্কটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। বিশেষ করে দিল্লির মাওলানা সা’দ সাহেবের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম যে সুচিন্তিত মতামত পেশ করেছেন তা উপেক্ষা করা হলে তাবলীগ জামায়াতের সঙ্কট আরো ঘনিভূত হবে।

নেতৃদ্বয় বলেন, কোন ব্যক্তি বিশেষের ওপর দীনের সুমহান কাজ নির্ভরশীল নয়। এ বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে। তারা ওলামায়ে কেরামের নেতৃত্বে তাবলীগের মেহনত অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আশুগঞ্জে সাদপন্থীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ