শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম: আগামী সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ। আজ বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের অফিসে সশরীরে অথবা উপযুক্ত বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

সোমবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রচার।

জানা যায়, বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষদিন হলেও গত কয়েকদিনে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে আজ অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে ইসির কর্মকর্তাদের ধারণা।

ইসির নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবে। ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবে।

এএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ