শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

অবশেষে নির্বাচনে লড়ছেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে নির্বাচনের লড়াইয়ে ফিরেছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

উচ্চ আদালতের নির্দেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ও নির্বাচন কমিশনের আপিলে তার প্রার্থিতা বাতিল হয়ে যায় বলে জানা যায়। কুড়িগ্রাম-৪ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

আজ রোববার রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

ইমরান এইচ সরকার গণমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের রায়ে তিনি খুশি। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি লড়বেন।

গত ২ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্রে নির্দিষ্টসংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেয়ায় তা বাতিল করা হয়।

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন কমিশনে যান। সেখানে তার প্রার্থিতা বাতিলের রায় আসে। পরে তিনি শরণাপন্ন হন উচ্চ আদালতের। আদালতের নির্দেশেই পার্থীতা ফিরে পেয়েছেন আজ।

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ