শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও দেশের বাইরে থেকে ভোট দেয়ার সুযোগ পাবেন।

পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে। ব্যালট পেপারের জন্য বিদেশ থেকে ডাকযোগে জেলা রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করতে হবে।

দরখাস্ত ডাকযোগে বাংলাদেশে পৌঁছানোর পর প্রবাসীর দেয়া বিদেশের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। তারপর পছন্দের প্রতীকে ভোট দিয়ে পুনরায় ডাকযোগে রিটার্নিং অফিসারের কাছে ৩০ ডিসেম্বরের আগে ফেরত পাঠাতে হবে।

প্রবাসী যাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে, যারা নির্বাচনের সময়ে ভোট দিতে বাংলাদেশে যাবেন না এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোট দিতে আগ্রহী, তাদের শিগগিরই নিজ নিজ জেলা রিটার্নিং অফিসারের কাছে (জেলা প্রশাসক) পোস্টাল ব্যালটের জন্য দরখাস্ত পাঠাতে হবে।

দরখাস্তে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, ন্যাশনাল আইডি কার্ডের অপর পৃষ্ঠায় থাকা ঠিকানা উল্লেখ করতে হবে। বিদেশে যে ঠিকানায় ব্যালট পেপার পাঠাতে হবে ওই ঠিকানা অবশ্যই দরখাস্তে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ থেকে যে খামে করে ব্যালট পেপার পাঠানো হবে তার ডাক টিকেট খরচ নির্বাচন কমিশন বহন করবে। প্রবাসীরা ব্যালট পেপারের জন্য যে দরখাস্ত পাঠাবেন, তার ডাকটিকেট খরচ প্রবাসীদের বহন করতে হবে।

এদিকে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা নির্বাচন কমিশনে আলাদাভাবে জমা দেয়ার উদ্যোগ নিয়েছে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে কর্মরত অরাজনৈতিক সংগঠন প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)।

ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে প্রদত্ত দরখাস্তের কপি প্রবাকসের কো-অর্ডিনেটর ওমর আলীর কাছে ২০ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য সিইসি কে এম নুরুল হুদাকে গত ২০১৮ সালের ২৩ মে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ