শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লন্ডন জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হজ ২০২৭: হাজিদের খাবার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন শুরু মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা 

উইঘুর মুসলিমদের ওপর ‘গণহত্যা’ চালাতে পারে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়া সফরকালে উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্টের (ইউএইচআরপি) নেতারা অভিযোগ করেছন, চীন উইঘুর সম্প্রদায়ের ওপর ‘গণহত্যা চালাতে পারে’।

সংখ্যালঘু উইঘুর মুসলমান সম্প্রদায়ের সঙ্গে চীনা কর্তৃপক্ষ যে ধরনের আচরণ করছে তাতে ‘গণহত্যার পূর্বাভাস’ পাওয়া যাচ্ছে বলে মনে করছে তারা।

ইউএইচআরপি বোর্ডের সভাপতি নারি টার্কেল বলেছেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার সময়, আমাদের চোখের সামনে ভয়াবহ কিছু ঘটছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ, শিনজিয়াং প্রদেশে প্রায় ১০ লাখ মুসলমানকে বন্দি শিবিরে আটক রেখেছে চীনা কর্তৃপক্ষ।

তবে চীনা কর্তৃপক্ষের দাবি, এটি বন্দিশিবির নয় বরং ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ভাষা, সংস্কৃতি ও পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়।

গত আগস্ট মাসে জাতিসংঘ দ্রুত এসব বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ জেমস মিলওয়ার্ডের বরাত দিয়ে টার্কেল বলেন, শিনজিয়াংয়ের সমস্যা চূড়ান্তভাবে সমাধানের চেষ্টা করছে বেইজিং। আমাদের মধ্যে যারা ইতিহাসের ছাত্র রয়েছেন তারা জানেন এর মানে কী। সরকার অথবা একটি কর্তৃপক্ষ যখন এ ধরণের আদর্শ বাস্তবায়নে উৎসাহ দেখান এর পরিণতি কী হয় আমরা দেখেছি।

উল্লেখ্য, চীনের এ প্রদেশের মুসলিমদের তাদের ধর্মপালনের কোনো অধিকার নেই। রোজা রাখা, দাড়ি রাখা নিষিদ্ধিসহ ঘরে কুরআন ও ধর্মীয় বইও রাখতে পারেন না তারা। এছাড়াও কারাগারে মুসলিমদের ওপর অমানসিক সব নির্যাতনের ঘটনাও গণমাধ্যমে এসেছে।

উইঘুর মুসলিমদের শরীরে সুই ফুটানো ও নখ তুলে নেয়া হয়

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ