শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন ন্যায়বিচার হলে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল করলেও আপিলে বিএনপির অধিকাংশ প্রার্থী ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ন্যায় বিচার হলে বেগম খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন।

আজ বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থীদের চূড়ান্ত তালিকা কবে ঘোষণা হবে, এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, ‘আজ সন্ধ্যায় আংশিক তালিকা ঘোষণা করা হবে। রাত ৮টার পর থেকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বিএনপির প্রার্থীদের তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি তার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। কারণ তিনি সবসময় অবান্তর কথা বলেন। কাদের সাহেব এর আগে বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে।

আমরা সাড়ে ৮শ প্রার্থী দিয়েছি। এখন তিনি বলছেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভীত-সন্ত্রস্ত বলেই এমন কথা বলছেন।’

আপিলে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রতি ন্যায়বিচার হয়েছে উল্লেখ করে মির্জা আলমগীর বলেন, ‘রিটার্নিং অফিসাররা বিএনপির অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজ আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আবারো নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার।’ গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও এখনো বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ