শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

আপিলেও মনোনয়ন বাতিল যাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন প্রার্থীদের বাতিল হওয়া মনোনয়নের ওপর শুনানি শুরু করে।

আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এজলাসে এ আপিল শুনানি শুরু হয়।

সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হুদার আবেদনের শুনানির মাধ্যমে কমিশন এ কার্যক্রম শুরু করে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন। শুনানির প্রথম দিনে বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পান। তাদের বেশিরভাগই ধানের শীষের প্রার্থী। স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তারা হলেন-গোলাম মওলা রনি (বিএনপি) পটুয়াখালী-৩;

মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি) কিশোরগঞ্জ-৩, মোরশেদ উদ্দিন মিল্টন (বিএনপি) বগুড়া-৭, তমিজ উদ্দিন (বিএনপি) ঢাকা-২০,
শফিকুল হক মনা (বিএনপি) খুলনা-৬, ফরিদুল কবির তালুকদার (বিএনপি) জামালপুর-৪, সুমন সালামত পটুয়াখালী-১, মিজানুর রহমান ঠাকুরগাঁও-১, শাহজাহান পটুয়াখালী-৩, কাইয়ুম চৌধুরী (বিএনপি) সিলেট-৩, মাহবুব আলম (স্বতন্ত্র) গাজীপুর-২।

নজরুল ইসলাম নেত্রকোনা-১, জহিরুল ইসলাম মিন্টু মাদারীপুর-১, শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জ-১, আয়নাল হক সিরাজঞ্জ-৩,
জুবায়ের আহমেদ হবিগঞ্জ-১, জয়নাল আবেদীন গাজীপুর-২

আফসার আলী সাতক্ষীরা-২, মোহাম্মদ শাহজাহান পটুয়াখালী-৩, হেলাল ব্রাহ্মণবাড়িয়া-৪, জয়নাল আবেদিন, ফজলুর রহমান জয়পুরহাট, আবিদুর রহমান মানিকগঞ্জ-২, জেসমিন নূর বেবী, আবদুল মজিদ ঝিনাইদহ-২ প্রমুখ

সারা দেশে যাচাই-বাছাই শেষে আগ্রহী ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেও আপিল করেছেন ৫৪৩ প্রার্থী। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেননি ২৪৩ প্রার্থী।

আজ বৃহস্পতিবার ১-১৬০ পর্যন্ত আপিলের নিষ্পত্তি করা হবে। এ ছাড়া শুক্রবার ১৬১-৩১০ পর্যন্ত আর ৩১১-৫৪৩ পর্যন্ত বাতিল হওয়া মনোনয়ন প্রার্থীর আপিলের নিষ্পত্তি করা হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ক্রমিক অনুসারে আপিলের নিষ্পত্তি করা হবে। আপিলের ফল সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে। কোনো প্রার্থীর আপিল গ্রহণ করা হলে, তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ