শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ৩১৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

এর মধ্যে গত দুই দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন মনোনয়ন বাতিল হওয়া ৩১৮ জন।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে ২৩৪ প্রার্থী (বিভিন্ন রাজনৈতি দল ও স্বতন্ত্র) তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। এর আগে গতকাল সোমবার আপলি করেন ৮৪ জন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ (মঙ্গলবার) ২৩৪ জন আপিল করেছেন। এর মধ্যে রয়েছেন বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ১৫ জন, ময়মনসিংহ বিভাগের ১৬ জন, রংপুর বিভাগের ২৭ জন, ঢাকা বিভাগের ৬৮ জন, রাজশাহী বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৫৬ জন ও খুলনা বিভাগের ১৮ জন প্রার্থী।

ইসির কর্মকর্তারা জানান, প্রার্থিতা বাতিল হলে সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবার (৩-৫ ডিসেম্বর) মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। ইসি ৬-৮ ডিসেম্বর পর্যন্ত আপিলগুলোর শুনানি করে সিদ্ধান্ত দেবে।

তারা আরও জানান, এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপি, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দাখিল করতে পারবেন।

আর কমিশন প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে সিদ্ধান্ত দেবেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।

সমুদ্র দিয়ে দুই ঘণ্টায় ভারত থেকে দুবাই পৌঁছাবে ট্রেন!

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ