শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

নির্বাচন পরিচালনায় সারা দেশে ঐক্যফ্রন্টের ৩০০ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন পরিচালনার জন্য সারা দেশে ৩০০টি আসনে সমন্বয় কমিটি গঠন করেছে ঐক্যফ্রন্ট।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু মিডিয়াকে এ তথ্য জানিয়েছন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর প্রীতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর সমন্বয় কমিটির সভায় বুলু এ কথা জানান।

তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি হচ্ছে। এই সমন্বয় কমিটির মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট হবে।

তিনি জানান, এরই মধ্যে প্রত্যেক জেলায় দায়িত্বশীল নেতার নামে চিঠি চলে গেছে। তারা কাজ শুরুও করেছেন।

বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন প্রতিটি জেলায় ৬০-৮০ জন করে আমাদের নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে। নতুন নতুন মামলা হচ্ছে। আবার পুরোনো মামলায় আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে আমরা বলতে পারি না।

জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকা মহানগরের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক তালুকদার হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

‘ইসির সঙ্গে সরকারের আঁতাতের প্রমাণ দিতে পারেনি বিএনপি’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ