শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

হাইকোর্টের ১৬টি বেঞ্চ পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পুনর্গঠিত এই ১৬ বেঞ্চের বিচারপতিরা হলেন, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি মো. এমদাদুল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি এ এন এম বসির উল্লাহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি খিজির হায়াত।

বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান, এবং মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি মো. বদরুজ্জামান।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের নতুন ১৬টি বেঞ্চকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ