শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

শিক্ষার্থী আত্মহত্যা প্রতিরোধে নীতিমালা তৈরির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: হাইকোর্ট শিক্ষার্থী আত্মহত্যার প্রতিরোধে করণীয় ঠিক করতে জাতীয় নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করতে বলেছে আদালত।

সেই সঙ্গে ভিকারুননিসার ছাত্রী অরিত্রির আত্মহত্যার কারণ অনুসন্ধানে কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটিকে এক মাসের মধ্যে কারণ খুঁজে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার সকালে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়াসহ চার আইনজীবী অরিত্রির আত্মহত্যার বিষয়টি আদালতের নজরে আনেন।

শুনানিতে আদালত মন্তব্য করে, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও নিয়মিত মানসিক কাউন্সেলিং দরকার। আদেশের পর আইনজীবী অনিক আর হক জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের কাউন্সেলিং করা বিষয়ক নীতিমালা তৈরি করে একমাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ