শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

মওদুদের গাড়ি লক্ষ করে ককটেল বিষ্ফোরণ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে দলের পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

আহতরা হলেন, বিএনপি নেতা স্বপন, নাইমুল ইসলাম, মো. মিন্টু, আবদুল্লাহ ও মামুন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারে এ ককটেল হামলার ঘটনা ঘটে।

দলটি অভিযোগ করেছে, আজ এলাকায় বিএনপি নেতাদের কবর জিয়ারতে গেলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে রিমনের নেতৃত্বে ৫০-৬০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে পরপর ২৫-৩০টি ককটেল নিক্ষেপ করে।

এসময় আতঙ্কে বামনীয়া বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেছেন, রামপুর ইউনিয়নের বামনীয়া বাজারে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের যাওয়াকে কেন্দ্র করে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন মিয়া জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার কারণে ৮(ক) ধারায় মোটরসাইকেল শোডাউন করায় নাইমুল হক, মোশারফ হোসেন, আবদুল্লাহ আল মামুনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ