শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

ভোটের দায়িত্বে শিথিলতা বরদাশত করা হবে না: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, বলেছেন কমিশনার মাহবুব তালুকদার।

এক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখালে তা বরদাশত করা হবে না। সোমবার নির্বাচন ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৩টি জেলার ৪০৮ ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নেন।

মাহবুব তালুকদার বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ২৬ দিন বাকি। নির্বাচনের মূল দায়িত্ব পালন করেন প্রিসাইডিং অফিসার।

প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার থাকেন। সার্বিক বিবেচনায় তিনিই সঞ্চালক। প্রশিক্ষণের মাধ্যমে আরও নতুন সঞ্চালক তৈরির আপনারা কারিগর। আপনারা দ্বৈত দায়িত্ব পালন করছেন বললেও অত্যুক্তি হবে না।

আপনারা নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনারা ব্যর্থ হলে নির্বাচন ব্যর্থ হবে। অন্যদিকে আপনাদের সাফল্যে উদ্ভাসিত হবে সমগ্র জাতি। আপনারা দায়িত্ববোধ ও নির্বাচন সম্পর্কে জনমনে আস্থার ক্ষেত্র তৈরি করবেন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী আপনাদের দিকে নিশ্চিন্তে তাকিয়ে থাকতে পারবেন।

এই সর্বোচ্চ শক্তি আপনাদেরকে কতটুকু তা প্রশিক্ষকদের কাছ থেকে জেনে নেবেন। আমার মনে হয় আমাদের এই সর্বোচ্চ শক্তি সেটা কোনো পুলিশ কর্মকর্তা বা সামরিক কর্মকর্তার থেকে কম নয়। সুতরাং আপনাদের দায়িত্ব পালনে শিথিলতা কখনোই বরদাশত করা হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ