শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

নির্বাচন কমিশনে দুদিনে ৩১৮ প্রার্থীর আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ সংসদ নির্বাচনের পার্থী হিসেবে মনোনয়ন ফিরে পেতে দুই দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৩১৮ জন। এর মধ্যে আজ ২৩৪ জন এবং সোমবার ৮৪ জন প্রার্থী আপিল করেছেন। আবেদন করা যাবে আগামীকাল পর্যন্ত।

সারাদেশে রংপুর থেকে ২৮, রাজশাহী থেকে ২২, চট্টগ্রাম থেকে ৫৬, ঢাকা থেকে ৬৭, বরিশাল থেকে ১২, সিলেট থেকে ১৫, ময়মনসিংহ থেকে ১৬ এবং খুলনা থেকে ১৮ জন আপিল আবেদন করেছেন আজ। নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র বাতিল আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে ইসিতে আপিল করছেন সংক্ষুব্ধরা।

অন্য দিকে বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের নির্দেশেই তাদের ৮১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। দণ্ডের কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধেও ইসিতে আপিল করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, পরাজয়ের শঙ্কায় একের পর এক অভিযোগ করছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ