শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী ১০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যমতে গোপালগঞ্জ-৩ ও রংপুর৬ আসনে তিনি প্রার্থী হয়েছেন। এ দুইটি আসনে তার বিপরীতে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দিতা করবেন মোট ১০ জন প্রার্থী। নির্বাচন কমিশন তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বলে নিশ্চিত করা গেছে ইসি সূত্রে।

অন্য দিকে গোপালগঞ্জ ৩ আসন নির্বাচনী এলাকায় (টুংগীপাড়া উপজেলা এবং কোটালীপাড়া উপজেলা) বৈধ্য প্রার্থী পাঁচজন। মনোনয়নপত্র বাতিল হয়েছে একজনের। এখানেও শেখ হাসিনার বিরুদ্ধে লড়বেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এস এম আফজাল হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহাম্মদ মারুফ শেখ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন দুইজন এনামুল হক ও উজির ফকির। রংপুর ৬ আসন পীরগঞ্জ উপজেলায় সাতজন প্রার্থী বৈধ্য হয়েছেন। বাতিল হয়েছেন একজন। বাংলাদেশ আওয়ামী লীগ এর বৈধ্য প্রার্থী দুইজন শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মুহাম্মদ কামরুজ্জামান। ন্যাশনাল পিপলস পার্টি হুমায়ূন ইজাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর দুইজন প্রার্থী খলিলুর রহমান এবং সাইফুল ইসলাম। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রণ্ট (বিএনএফ) এ জি এম মাসুদ সরকার মজনু। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বেলাল হোসেনের প্রার্থীতা বাতিল হয়েছে হলফনামায় তথ্য গোপন করার কারণে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ