শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

খিলগাঁওয়ে বিক্ষোভ; ইজতেমায় সন্ত্রাসী হামলার দ্রুত ‍শাস্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ ডিসেম্বর শনিবার টঙ্গীর ইজতেমা ময়দানে ওলামা মাশায়েখ ও তাবলিগি সাথীদের ওপর সাদপন্থিদের বর্বোচিত হামলার প্রতিবাদে ঢাকার খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, উলামায়ে কেরাম ও তাবলিগি সাথিরা খিলগাঁও য়ের বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে সাদপন্থিদের সন্ত্রাসী হামলার তিব্র প্রতিবাদ জানান।

আজ (৪ ডিসেম্বর) সকাল ৯ টায় খিলগাঁওয়ের উলামায়ে কেরাম ও তাবলীগের সাথীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ইজতেমা মাঠের সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় যে কোনো অপ্রিতিকর পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না।

হামলায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি হুকুমের আসামী হিসেবে ওয়াসিফ, নাসিম, ইউনুস, আশরাফ ও ফরিদ মাসুদ গং দেরকে ও বিচারের আওতায় আনতে হবে।

বক্তারা আরো বলেন, বিশ্ব ইজতেমার পুর্বঘোষিত তারিখ অনুযায়ী এবারের ইজতেমা আয়োজনে যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় সে জন্য সরকারকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করতে হবে।

হামলাকারীদের পক্ষ থেকে উলামায়ে কেরামের বিরুদ্বে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের আবেদন জানান উলামায়ে কেরাম।

সভায় বক্তারা উলামা ও তাবলিগের মুরুব্বিদের পক্ষ থেকে ঘোষিত ৬ দফা দাবি পেশ করে সরকারকে তা বাস্তবায়ন করার জোর দাবি জানান।

খিলগাঁও নাখজানুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ ঢালী, মাওলানা সিব্বির আহমদ কাসেমী, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতি আল আমিন ফয়জী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা শাহাদাত হুসাইন, মুফতি মুহাম্মাদ উল্লাহ আরমান, মুফতি আব্দুল আজীজ কাসেমী, মাওলানা সাখাওয়াত হুসাইন, জিম্মাদার সাথী ডাঃ মাসুদ হাসমী, ডাঃ জিয়াউল করিম, ভাই সোহরাব, ভাই হানিফ মৃধা, ভাই আবু সাঈদ, ভাই আলমগীর, ভাই হেমায়েত ও ভাই শফিক প্রমুখ।

টঙ্গী ময়দানে আজান নামাজ চালুর দাবিতে উত্তরায় বিক্ষোভ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ