শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

ইসি নিয়ে কোনও কথাই বলতে ইচ্ছে করে না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের (ইসি) কঠোর সমালোচনা করে বলেন, ইসি সম্পর্কে কোনও কথাই বলতে ইচ্ছে করে না। ইসি নূন্যতম আস্থাও হারিয়ে ফেলেছে। তারা সরকারের ইচ্ছা বাস্তবায়নে বিরোধী দলকে হয়রানি ও সমস্যা তৈরি করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জোটের আসন বণ্টন দু’একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জানিয়ে ফখরুল বলেন, আলোচনা চলছে। আপনারা জানেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। দু-একদিনের মধ্যেই আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার নির্যাতন উপেক্ষা করে শত প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতেও বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বে না। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের জোট শরিকদের মধ্যে মনোনয়ন নিয়ে ঝামেলা চলছে। ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যে আওয়ামী লীগের অভিজ্ঞতা ভালো, তাদের শরিক দলের নেতার চাকরিও গেছে এ বাণিজ্যে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ