রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

‘অরিত্রির আত্মহত্যার ঘটনায় তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আমি এর জন্য শোক প্রকাশ করছি। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিলেই আমরা ব্যবস্থা নেবো।’

আজ মঙ্গলবার সকালে ভিকারুন্নেসা নূন স্কুল পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে তিনি একথা বলেন।

আত্মহত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এমন প্রশ্নে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিষয়টি খুবই স্বাভাবিক। এ ধরনের একটা ঘটনার পর ক্ষোভ উঠবে। আমরা সে ক্ষোভের কারণ বুঝতে পেরেছি। তারও ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে স্কুলটিতে গেলে সেখানে শিক্ষার্থী-অভিভাবকদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি।

শিক্ষার্থীরা নানা শ্লোগান সম্বলিত পোস্টার নিয়ে শিক্ষামন্ত্রীর পথ আগলে দাঁড়ায়। এসময় অভিভাবকদের কেউ কেউ শিক্ষামন্ত্রীর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে থাকেন।

তারা এ ঘটনাটিকে আত্মহত্যা দাবি করে এর সুষ্ঠু বিচার দাবি করেন। সেইসঙ্গে স্কুলটির শিক্ষকদের বিষয়ে নানা অভিযোগ তুলে ধরেন শিক্ষামন্ত্রীর কাছে।

গত সোমবার বাবার সঙ্গে দুর্ব্যবহারের জেরে নিজ রুমে গলায় ফাঁস দেয় অরিত্রি অধিকারী। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিকারুননিসায় ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ