শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

১৪১ প্রার্থীর মনোনয়ন বাতিল বিএনপির, আ.লীগের তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাচাইবাছাইয়ে বিএনপির মনোনয়ন পাওয়া ১৪১ জন বাদ পড়েছেন। বিএনপির পক্ষে ২৯৫ আসনে ৬৯৬ জন মনোনয়নপত্র জমা করেছিলেন, এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন।

অপর দিকে ২৬৪ আসনে জমা দেওয়া আওয়ামী লীগের ২৮১ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে তিন জনের। এর ফলে দলটির প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৭৮ জনে।

নির্বাচন কমিশন রোববার বিভাগভিত্তিক ও সোমবার দলভিত্তিক বৈধ প্রার্থীর তালিকা চূড়ান্ত করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে তিন হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী দুই হাজার ৫৬৭ জন এবং স্বতন্ত্র ৪৯৪ জন।

৩৯টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ২৬৪ আসনে ২৮১ জন, বিএনপি ২৯৫ আসনে ৬৯৬ জন, জাতীয় পার্টি ২১০ আসনে ২৩৩ জন এবং অন্যান্য দলের এক হাজার ৩৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

যাচাই বাছাইয়ের পর ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। বাতিলের পর প্রার্থীর সংখ্যা দাঁড়ায় দুই হাজার ২৯৭ জনে। দুই বছর বা তার চেয়ে বেশি দণ্ড, খেলাপি ঋণ, যথাযথ নিয়মে মনোনয়নপত্র জমা না দেয়া, কাজগপত্রের ঘাটতি, স্থানীয় সরকারের পদ না ছেড়ে প্রার্থী হওয়া, পদত্যাগ করলেও তা গৃহীত না হওয়া, মনোনয়নের চিঠি সংযুক্ত না করা, হলফনামায় সই না থাকায় বাতিল হয় এসব প্রার্থিতা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ