শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

সা’দ অনুসারীদের বিরুদ্ধে টঙ্গীতে হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সা’দ অনুসারীদের অতর্কিত হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। টঙ্গী উলামায়ে কেরাম ও তাবলি জামাতের সাথীরা এ মামলা করেছেন বলে জানা যায়।

আজ সোমবার দুপুরে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে (মামলা নং-০২) মামলাটি দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ১৪৩/৪৪৮/৩২৩-২৫/৩০৭/৪২৭ ধারায় মাওলানা ইলিয়াস, আনিছুর রহমান, ফরিদ শিকদার, মনির হোসেন, ফয়সাল শিকদার, মাকসুদুর রহমান, আব্দুর রউফ, মো. বেলাল হোসেন, বশির উল আমীন, মাসুদ পাটোয়ারী, মুফতি আল আমিনসহ ২৮ জনের নামোল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের সাথীরা বিশ্ব ইজতেমার প্রস্তুতিকালে সা’দপন্থীদের নৃশংস হামলায় গত ১ ডিসেম্বর একজন নিহত ও শতাধিক আহত হয়। জানা যায়, নিহত ইসমাইল হোসেন (৭০) মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ