শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিল বিষয়ে ঋণখেলাপি পাওয়া যাওয়ায় মনোনয়ন বাতিলের পর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পটুয়াখালী বন বিভাগের একটি মামলার তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন আবুল কালাম মৃধা। বন বিভাগের একটি লঞ্চ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করে ৩ লাখ ৯৫ হাজার ৬৯৯ টাকা ক্ষতি করেছেন বলে দাবি অভিযোগকারীর।

ক্ষতিপূরণের দাবিতে ১৯৯৩ সালে একটি মামলাও করে বন বিভাগ। ১৭ জানুয়ারি ওই মামলার শুনানি হওয়ার কথা। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে মনোনয়নপত্রে উল্লেখের বিধান থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি রুহুল আমিন হাওলাদার।

পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। রুহুল আমিন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি এ বিষয়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ