শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

ফতোয়াকে নিষিদ্ধ করার আইন বামজোটের ইশতেহারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফতোয়াকে আইনগতভাবে নিষিদ্ধ করে ২০০১ সালে হাইকোর্ট-প্রদত্ত ঐতিহাসিক রায়কে কার্যকর করার প্রতিশ্রুতি রেখে প্রায় ৩১ দফা নির্বাচনি ইশতেহার তৈরি করছে বাম গণতান্ত্রিক জোট।

একই সঙ্গে ধর্মনিরপেক্ষতার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করা, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের চার মূলনীতির সঙ্গে বিদ্যমান সংবিধানের সাংঘর্ষিক সব বিধিবিধান বাতিল করা, স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও রাখছে বাম জোটের নির্বাচনি ইশতেহারে।

জানা যায়,  ৩ ডিসেম্বর সোমবার জোটের ইশতেহার কমিটির বৈঠকে খসড়া ইশতেহার চূড়ান্ত করে ৭ বা ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বামজোট।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া বামজোটের নির্বাচনি ইশতেহারে থাকছে মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান ও রাজনীতির সংস্কার করা, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা, সশস্ত্র বাহিনীর সব কার্যক্রম জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ রাখা, ঘুষ-দুর্নীতি-বন্ধুকযুদ্ধবন্ধে ‘জিরো টলারেন্স’, বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বেতার-টিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি।

‘২০ দলীয় জোটের নির্বাচন করা নিয়ে সন্দেহ’

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ