রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

মানিকগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল ফখরুলের স্বাক্ষরে অমিলের অভিযোগে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জ জেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া স্বাক্ষরে মিল না থাকায় বিএনপির চার প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা যায়।

আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

বাছাইপর্বে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তোজাম্মেল হক তোজার অনলাইন আবেদন যথাযথভাবে না হওয়া, মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খানের মনোনয়নেপত্রে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরের মিল না থাকা ও একই আসনে সিংগাইর উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান রোমান।

মানিকগঞ্জ-৩ আসনে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার পদত্যাগপত্র গৃহিত না হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বলে জানা যায়।

তবে মহাসচিবের স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে। রোববার দুপুরে নির্বাচন কমিশনে চিঠি জমা দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার।

বিজন কান্তি সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। এমন প্রশ্ন তুলে আমাদের সব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আমরা যোগাযোগ করেছি এবং মির্জা ফখরুলও কমিশনে যোগাযোগ করে বলেছেন-এটা তার স্বাক্ষর। যাতে এ জন্য প্রার্থীদের হয়রানি না করা হয় এবং তাদের মনোনয়ন গ্রহণ করা হয়।’

তিনি বলেন, ‘আমরা সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যেহেতু কথা বলার আগেই ডিসি সাহেব মনোনয়ন বাতিল করেছেন এখন তার পক্ষে এটি গ্রহণ করার সুযোগ নেই।’

উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হচ্ছে আজ ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ