শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

‘ক্ষমতায় যেই আসুক দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কী হবে তা বলতে পারি না। কোন দল ক্ষমতায় আসবে তাও বলতে পারছি না। তবে আমরা যে একটা সিস্টেম করে রেখেছি, এরপর যেই ক্ষমতায় আসুক না কেন কেউ দেশের উন্নয়নে বাধা দিতে পারবে না। বাংলাদেশের এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা বিশ্বের বিভিন্ন দেশে যান, কোন দেশে কোন কোন পণ্য প্রয়োজন- সে হিসেবে বাংলাদেশ থেকে সে পণ্যগুলো তৈরি করে সে দেশে রফতানি করবেন। এজন্য আপনাদের যা কিছু প্রয়োজন আমি দিয়ে দেব, আপনাদের সকল প্রকার সহযোগিতা দিয়ে দেব।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত মজবুত। দেশের উন্নয়নের ৯০ ভাগ কাজ হয় আমাদের নিজস্ব অর্থ দিয়ে।

অনুষ্ঠানে ৫৬টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। রফতানি খাতে অনন্য অবদান রাখার কারণে তাদের এই পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল মহিউদ্দিন ইসলাম প্রমুখ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ