শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

‘ঐক্যফ্রন্টের নেতা থাকলেও মাথা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, নির্বাচনের আগে তা ঘোষণা না করতে পারাটা ঐক্যফ্রন্টের প্রাথমিক পরাজয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘ঐক্যফ্রন্টের নেতা থাকলেও মাথা নেই। তাদের এমন কেউ নেই, যিনি প্রধানমন্ত্রী হতে পারেন।’

রবিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে না পারা ঐক্যফ্রন্টের পরাজয়।

তিনি আরও বলেন, ‘দিন যতই যাবে, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, বিষয়টি স্পষ্ট হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ এগিয়ে আছে। মনোনয়ন নিয়ে অন্যবারের তুলনায় এবার দলের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া অনেক কমে যাবে। তবে যারা বিদ্রোহী হবে, তাদের আজীবন বহিষ্কার করা হবে।’

কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক শক্তির মধ্যে। সেখানে জনগণ অসাম্প্রদায়িকতার পক্ষেই থাকবে। আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর নির্ভরশীল। বিএনপি গুজবের ওপর নির্ভরশীল।

বিএনপির জনগণের ওপর আস্থা কম। যাদের জনগণের ওপর আস্থা কম তারাই গুজবের ওপর নির্ভরশীল।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

হিরো আলমের মনোনয়ন বাতিল

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ