শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

তাবলিগের সংকট নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগের দুগ্রুপের সংঘর্ষ ও চলমান দ্বন্দ্ব নিরনসহ আগামী জোড় ও ইজতেমা বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার বিকেলে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমূদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদসহ অনেক মুরব্বি।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।

বেলা ৩টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও দুই পক্ষের পৌঁছতে দেরি হওয়ায় ৫ টার পর এ বৈঠক শুরু হয়।

শনিবার ইজতেমা মাঠ দখলে নিতে মাওলানা সাদ অনুসারীরা গেট ভেঙে মাঠে প্রবেশ করে এবং হামলা চালায়। এতে কয়েশ তাবলীগের সাথী ও উলামায়ে কেরাম আহত হন। এছাড়াও দফায় দফায় সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

‘একসঙ্গে রক্তাক্ত জখমের এত রোগী টঙ্গী হাসপাতালে কখনো আসেনি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ