শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

একজনের ভোট অন্যজন যেনো দিতে না পারে: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনের ভোট যেন অন্যরা দিতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, তাদের প্রশিক্ষকদের নিয়ে শনিবার এক কর্মশালায় এই নির্দেশ দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের এই প্রশিক্ষণের (টিওটি) আয়োজন করে নির্বাচন কমিশন।

নির্বাচনী কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে রফিকুল বলেন, ‘আপনাদের কাছে ছবিসহ ভোটার তালিকা আছে। আপনারা যদি ঠিকমত চিহ্নিত করতে পারেন, যদি আপনারা কাউকে বের করে না দিয়ে তাদের এজেন্টদের ঠিকমত রাখেন, তারা যদি আপনাদের সহায়তা করেন, তাহলে একজনের ভোট অন্য আরেকজন দিতে পারবে না।’

‘যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার ইস্যু করবেন না।’ ‘কেউ যদি সত্যিকারের ভোটার হয়ে থাকেন, তার ভোট অন্য কেউ দিয়ে থাকলে- তাকে কোনো প্রশ্ন ছাড়াই ভোট দিতে দিন। জাস্ট অ্যালাউ হিম উইদাউট অ্যানি কোশ্চেন। আপনারা যদি আইনটাকে ফলো করেন, তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব না।’

ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, কিশোরগঞ্জ, দিনাজপুর, রাঙামাটি, নওগাঁ, সুনামগঞ্জ ও বান্দরবান জেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন এমন চার শতাধিক প্রশিক্ষককে নিয়ে হয় এই কর্মশালা। রবিবারও আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এমন কর্মশালা হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য দিয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ