শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

ঢাকার ২টি আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টে দ্বিমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে বিএনপির আসন বণ্টনে ৩টি আসন নিয়ে কঠিন দ্বিমত দেখা দিয়েছে। এ ৩ আসনের মধ্যে ২টি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী থাকার কারণে ছাড় দিতে চাইছে না তারা।

অন্য দিকে ঐক্যফ্রন্টও আসন দুটি ব্যাপারে আপোষ করতে নারাজ। যদিও ঢাকার ১টি আসন গণফোরামের সাধারণ সম্পাদকের জন্য ছাড় দিতে রাজি বিএনপি।

জানা যায়, আসন বন্টনের বিষয়ে ঐক্যফ্রন্টের অন্য দুই শরিক জেএসডি ও নাগরিক ঐক্যকে সন্তুষ্ট করতে পারলেও গণফোরামকে সন্তুষ্ট করতে পারছে না বিএনপি। ফলে দফায় দফায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পরেও আসন ভাগাভাগির ফয়সালা হচ্ছে না। ফলে মনোনয়ন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত গড়াতে পারে আসন বণ্টন নিয়ে দরকষাকষি। যদিও ইতোমধ্যে দীর্ঘদিনের মিত্র ২০ দলীয় জোটের সাথে আসন বণ্টনের বিষয়টি ফয়সালা করেছে বিএনপি।

এদিকে বিএনপি নেতারা বলছেন, আসন বণ্টন নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে কোনো ফাটল তৈরি হবে না। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরের আগেই বিষয়টির চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে।

আপর দিকে গণফোরামের নেতারা বলছেন, আসন বণ্টনের বিষয়ে বিএনপিকে আরও উদার হতে হবে। জাতীয় ঐক্য সৃষ্টির বিষয়ে বড় ভূমিকা রেখেছেন ড. কামাল হোসেন ও মোস্তফা মহসীন মন্টু। ড. কামাল হোসেনের কারণেই বিএনপির নেতা-কর্মীরা এখন থলে থেকে বের হতে পারছেন। সুতরাং দলের সাধারণ সম্পাদক মন্টুকে বিএনপির ছাড় দেওয়া উচিত।

এ সমস্যা সৃষ্টি হয়েছে মনোনয়ন জমা দেয়া নিয়েই। জানা যায় আসন ভাগাভাগি চূড়ান্ত না হওয়ায় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে নিজেদের মতো করে মনোনয়ন জমা দিতে বলে বিএনপি। ফলে নিজেদের মতো করে মনোনয়ন জমা দেন শরিক দলগুলোর প্রার্থীরা।

সূত্র মতে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের ৬০টির মতো আসন ছাড় দিতে পারে বিএনপি। এর মধ্যে ২০ দলীয় জোটে জামায়াতকে ২৫ ও অন্য শরিকদের ১৫টি আসন ছাড় দিয়েছে বিএনপি। আর বাকি ২০টি আসন গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যকে দিতে চায় বিএনপি।

এখন গণফেরাম ওই তিন আসনে তাদের প্রার্থী দিতে এখনও অনড় থাকায় বিষয়টির সুরাহা হতে মনোনয়ন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিস্টরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ