শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের আদেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক মেয়র খোকার ছেলে-মেয়েকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন আদালত।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যানের ছেলে ইশরাক হোসেন এবং মেয়ে সারিকা সাদেককে বিচারিক আদালতে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগাম জামিন আবেদনের পর বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ছিলেন।

পরে খুরশীদ আলম খান জানান, আদালত তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন, তাহলে সে আবেদন আইন অনুসারে নিষ্পত্তি করতেও বলেছেন আদালত।

আমিন উদ্দিন মানিক জানান, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর আলাদা নোটিশে তাদের নিজের নামে ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/ সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলেন। তারা সম্পদ বিবরণী জমা না দেননি।

এরপর ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের ওই সময়ের সহকারী পরিচালক মো. শামছুল আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ