শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

মানোনয়ন পেলেন না মায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপি থাকায় দলীয় মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দল থেকে তাকে চাঁদপুর-২ আসনের মনোনয়ন দেওয়া হয়েছিল।

মঙ্গলবার মধ্যরাতে দলীয় সূত্র জানায়, ঋণ খেলাপির কারণে তার নির্বাচনে প্রার্থীতা টেকানো চ্যালেঞ্জ হয়ে পড়ায় ওই আসন থেকে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নুরুল আমিন রুহুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই কারণে বাদ পড়েছেন চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগের আরেক প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়াও।

সূত্র মতে, ড. শামসুল হক ভূঁইয়ার পরিবর্তে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানকে।

মঙ্গলবার রাত ১১টার পর নুরুল আমিন ও শফিকুর রহমানকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে খবর পাওয়ার গেছে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ