শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

নেতাকর্মীদের বিক্ষোভের পর নৌকার টিকিট পেলেন সাজেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলাকাবাসীর বিক্ষোভের পর অবশেষে ফরিদপুর-২ আসনের নৌকার মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

তাকে মনোনয়ন না দেয়ায় ফরিদপুরের সালথা ও নগরকান্দার বিক্ষুব্দ আওয়ামী লীগ নেতাকর্মীরা গতকাল অবরোধ ও বিক্ষোভ করে।

মহাজোটের শরীক দল থেকে এ আসনে জাকের পার্টির চেয়ারম্যান আমির ফয়সালের নাম ছিল মনোনয়নের তালিকায়। জনগণের তোপের মুখে আপাতত তার নমিনেশন স্থগিত রাখা হয়েছে।

রোববার জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়ার খবর নগরকান্দা-সালথায় প্রচার হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় কয়েক হাজার বিক্ষুব্দ আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

তারা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেবার দাবি করে নানা স্লোগান দিতে থাকে।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় সংসদ উপনেতাকে মনোনয়ন দেয়ার বিষয়টি ঘোষণা করা হলে নেতাকর্মীদের মাঝে স্বস্তি দেখা দেয়।

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ