শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

একুশে টেলিভিশন ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কারওয়ান বাজারে একুশে টেলিভিশন ভবনের নিচতলায় (জাহাঙ্গীর টাওয়ার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হতাহাতের কোনও খবর পাওয়া যায়নি।

ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান  জানান, জাহাঙ্গীর টাওয়ারের পেছনের গলির একটা চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরেণ হয়।  আগুন প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বেলা ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত ইটিভি কার্যালয়। বাকি ফ্লোরগুলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ