শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রীর দশ বছরে সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রী থাকাকালে গত দশ বছরে আমার সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ টাকার। বর্তমানে আমার মোট সম্পত্তির পরিমাণ হয়েছে ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার। বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি আরো বলেন, আমি মন্ত্রী হওয়ার আগে আমার সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ টাকার মতো।
সোমবার সচিবালয়ে নিজের ব্যক্তিগত কর হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ব্যক্তিগত আয়ের বিবরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আমি সরকার থেকে ১০ লাখ ৬৭ হাজার ৫৮০ টাকা পাই। কমিশন থেকে পাই ১ লাখ ২৫ হাজার ৩৪২ টাকা। মেইনটেন্যান্স থেকে পাই ২ লাখ ৬৮ হাজার ৯৭৮ টাকা। ইউএস ডলার বন্ড থেকে পাই ১ লাখ ৫৮ হাজার ১৭০ টাকা। ডিভিডেন্ট থেকে পাই ১৬ হাজার ৯২৩ টাকা। মোট আয় হয় ১৬ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা।’

আবুল মাল তার আয়করের বিবরণ দিতে গিয়ে বলেন, এ বছর (২০১৮-২০১৯ অর্থবছর) আমার মোট আয় হয়েছে ১৭ লাখ ৯৭ হাজার ৩৪৮ টাকা। এটা ট্যাক্সেবল ইনকাম। আর নন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ১৬ লাখ ৩০ হাজার টাকা। মোট আয় হয়েছে ৩৪ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরো বলেন, এ বছর আমাকে মোট আয়কর দিতে হবে ২ লাখ ২৭ হাজার ৯২১ টাকা। এর মধ্যে আগেই ১ লাখ ৫৪ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৬৮ হাজার ৪৭৮ টাকা কর আজ দিচ্ছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ