শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

‘বুড়িগঙ্গায় মনোনয়নপ্রত্যাশীর লাশ বিএনপির অভ্যন্তরীণ বিষয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুড়িগঙ্গা নদীতে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার লাশ তাদের অভ্যন্তরীণ বিষয়।

তিনি বলেন, তাদের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী অনেক। একে সরিয়ে দিলে আরেকজন মনোনয়ন পাবে, এ থেকে তিনি খুন হতে পারেন। বিএনপির এই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব নেই।

শুক্রবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে বিজয়লাভ করবে আগামী নির্বাচনে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

তিনি বলেন, বিএনপি স্বপ্নবিলাসী দল, তারা তো এর আগের নির্বাচনে আমাদের ত্রিশ আসন দিয়েছিল, পরে তারা নিজেরাই পেয়েছিল ৩০ আসন। এবার তারা ২৫ দিচ্ছে, ৩০ দিচ্ছে। কাদের সিদ্দিকি তো ১০ আসন দিচ্ছে। নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে জোয়ার দেখা যাচ্ছে, সারা দেশে তাদের এই জোয়ার নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বুড়িগঙ্গায় যশোরের বিএনপি এমপিপ্রার্থীর লাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ