বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

শিক্ষার্থীদের ২৫ লাখ টাকা ফেরত দেবে যাত্রাবাড়ী আইডিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত ২৫ লাখ টাকা ফেরত দেবে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল।

শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার স্কুলটিতে অভিযান চালানো হয়। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে তা শিক্ষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা হচ্ছে এবং বিশেষ ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের অর্থের বিনিময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে

‘দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) এমন অভিযোগ পেয়ে স্কুলটিতে অভিযান চালায় দুদক। সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপসহকারী পরিচালক মাহবুবুল আলম ও পুলিশসহ ছয় সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।’

সূত্র জানায়, ২০১৯ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পরীক্ষার্থী ৬৩৭ জন। এসব শিক্ষার্থীর কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় ২৫ লাখ টাকা অতিরিক্ত নেওয়ার প্রমাণ পায় দুদকের দলটি।

অতিরিক্ত আদায় করা এ অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান হাওলাদার এবং সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম ও সহকারী প্রধান শিক্ষক নাসরীন নাহারের যৌথ নামে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক যাত্রাবাড়ী শাখায় জমা রাখা হয়।

দুদক দলের অভিযানের মুখে স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে আদায় করা ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করে। ২৫ ও ২৬ নভেম্বর দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের কাছে এ অর্থ ফেরত দেওয়া হবে বলে অঙ্গীকার করা হয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ