শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে দাবি করে এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না।

দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের শেষ দিন সকালে ময়মনসিংহ বিভাগের ২৩৩ মনোনয়নপ্রত্যাশী উপস্থিত হন গুলশান কার্যালয়ে। এরপর বিকেলে শুরু হয় ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার শেষ দিনে সকাল ১০ টায় শুরু হয় ময়মনিসংহ বিভাগের সাক্ষাৎকার। পরে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র নেতারা।

নির্বাচনের মাঠে ঐক্যবদ্ধভাবে লড়তে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দেয়া হয় বিএনপির পক্ষ থেকে।

দলের মহাসচিব জানান, যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের সবাই পরীক্ষিত, ত্যাগী ও সহাসী নেতা। নির্বাচন কেন্দ্র করে বিএনপির পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।

শিগগিরই বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলেও জানান দলের মহাসচিব। রোববার সাক্ষাতকারের প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগ, সোমবার বরিশাল ও খুলনা বিভাগ এবং মঙ্গলবার চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ